সৎসঙ্গ বিহারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৎসঙ্গ বিহার চট্টগ্রামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী গত ৩০ জুলাই উদ্যাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। জনার্দন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাংবাদিক শুকলাল দাশ ও কাউন্সিলর দিদারুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মেয়র সৎসঙ্গ বিহার চট্টগ্রাম প্রাঙ্গণে ‘সৎসঙ্গ সরণীর’ ফলক উন্মোচন করেন। এ ছাড়া মেয়র সৎসঙ্গ বিহার চট্টগ্রামের তপোবন বিদ্যানিকেতন, বিনা মূল্যে চিকিৎসাসেবা, হস্ত ও কুটির শিল্প, পাঠাগারসহ অন্যান্য প্রকল্প ঘুরে দেখেন। এর আগে একই দিন সকালে মাতৃ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাংসদ মাহজাবীন মোরশেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন মৃণালিনী চক্রবর্তী, রত্না ভট্টাচার্য, উমাশ্রী ভট্টাচার্য, তপতী দত্ত, গীতা দে প্রমুখ। বিজ্ঞপ্তি।