সৎসঙ্গ বিহারের বিনা মূল্যে চিকিৎসাশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৎসঙ্গ বিহার চট্টগ্রামের উদ্যোগে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাশিবির কার্যক্রম ৯ মে বাকলিয়ার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রাধন অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসাশিবির উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন। সংগঠনের সভাপতি জনার্দন ভট্টচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তিমির কান্তি সেন, দীলিপ ভৌমিক, নেপাল দত্ত, মনিরথ দাশ, দীপঙ্কর ভট্টাচার্য, সনদ ঘোষ, আশীষ চৌধুরী, মাধব দত্ত, নির্মল শর্মা, নারায়ণ দত্ত. নূপুর দত্ত প্রমুখ। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন ডা. টিপু মজুমদার।
অনুপম সেন বলেন, মানবসেবার মধ্যে দিয়ে সৎসঙ্গ সমাজে অনেক অবদান রেখে যাচ্ছে। সুবিধাবঞ্চিত নাগরিকদের জন্য চট্টগ্রামের বাকলিয়ায় প্রতিষ্ঠিত সৎসঙ্গ বিহার যে কাজ করছে তার সঙ্গে সমাজের বিত্তবানেরাও এগিয়ে এলে সমাজ অনেক দূর এগিয়ে যাবে। বিজ্ঞপ্তি।