সৎসঙ্গের সম্মেলন প্রস্তুতি সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনের প্রস্তুতি সভা ৯ অক্টোবর মুসলিম ইনস্টিটিউট চত্বরে পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি সাগর সেন নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সুকান্ত দত্তের সঞ্চালনায় বক্তব্য দেন পরিষদের সভাপতি রনি দাশ, সহসভাপতি ছোটন দে, সবুজ দাশ, সাংগঠনিক সম্পাদক অনিত নাথ, সজীব দাশ, রাসেল চৌধুরী, সম্রাট দত্ত, পলাশ দত্ত, অভিদাশ, প্রিতম দাশ, সুদীপ নাথ, সজল দাশ, সুকান্ত ভট্টাচার্য প্রমুখ। সভায় ২০, ২১ ও ২২ অক্টোবর তিন দিনব্যাপী অনুষ্ঠান সূচিতে আসা ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান ও নিরাপত্তার জন্য বিশেষ টিম গঠন করা হয়। বিজ্ঞপ্তি।