সড়ক ডাকাতি প্রতিরোধে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-শাপলাপুর ও জনতাবাজার সড়কে গাড়ি ডাকাতির ঘটনা বেড়েই চলছে। ডাকাতেরা সড়কে পথচারী বা যানবাহনে হানা দিয়ে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় আত্মগোপন করে। ফলে পুলিশ সড়ক ডাকাতি প্রতিরোধে হিমশিম খাচ্ছেন। এতে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এরকম ডাকাতি প্রতিরোধে পুলিশের পাশাপাশি এগিয়ে আসার ঘোষণা দিয়েছে এলাকাবাসী। ১৩ জানুয়ারি বিকেলে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকায় আইনশৃঙ্খলাবিষয়ক এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।
শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন।
বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা ওসমান গনি, ইউপি সদস্য রশিদ আহমদ, কবির আহমদ, শওকত সরওয়ার, নজরুল ইসলাম, রুহুল আমিন প্রমুখ।
ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক চৌধুরী বলেন, এলাকায় প্রতিনিয়ত সড়ক ডাকাতি হচ্ছে। ডাকাতি প্রতিরোধে ব্যর্থ হচ্ছে পুলিশ। ফলে পুলিশি টহলের পাশাপাশি এলাকাবাসী সড়কে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।