সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ায় সড়ক সংস্কারের দাবিতে ১১ আগস্ট মানববন্ধন করেছেন ঢেমশা ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা। পশ্চিম ঢেমশা ইউনিয়নের আবদুল মজিদ সড়ক ও বাইতুশ শরফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের অংশে নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
রামপুর সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পশ্চিম ঢেমশা ইউনিয়ন যুবলীগের সভাপতি কায়সার আলম। বক্তব্য দেন ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবু বক্কর, নুরুল হক, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর আহমদ, যুবলীগ নেতা মফিজুর রহমান, ব্যবসায়ী কামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা সড়ক সংস্কার ও নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।