সড়কবাতি তদারককারীদের ১৩ লাখ টাকা সম্মানী ভাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে সড়কবাতি জ্বালানো ও নেভানোর কাজে নিয়োজিত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতকে ১৩ লাখ টাকা সম্মানী ভাতা দিয়েছে সিটি করপোরেশন। এ উপলক্ষে সম্প্রতি করপোরেশন মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর-ই-এলাহী। উল্লেখ্য, নগরের এক হাজার ১১৪টি সড়কবাতি বিপরীতে ১১২ জন ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিত নিয়োজিত আছেন।