সড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের দোহাজারী সদরে সড়কের পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশের অর্ধশত দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম জানান, সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায়ই যানজট লেগে থাকে। এ জন্য উচ্ছেদ অভিযান চালনো হয়েছে।