হ-য-ব-র-ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের সফটওয়্যার এবং সরকারের মধ্যে একটা মিল খুঁজে পেয়েছেন এক কম্পিউটার প্রকৌশলী। যেমন: একটা নির্দিষ্ট সময় পরপর সফটওয়্যারেরও নতুন ভার্সন বের হয়, একটা নির্দিষ্ট সময় পর সরকারেরও নতুন ভার্সন আসে। সফটওয়্যারের নতুন ভার্সন বের হওয়ার আগে ক্রেতাদের একটা আগ্রহ তৈরি হয়—এবার নিশ্চয়ই পুরোনো সব সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কিছু পুরোনো সমস্যার সমাধান হয় বটে, তার সঙ্গে যোগ হয় অনেক নিত্যনতুন সমস্যা। সরকারও তাই—নতুন সরকার আসার আগে জনগণের আগ্রহ থাকে অনেক, কিন্তু পরে তা ধূলিসাৎও হয়ে যায় কয়েক দিনের ব্যবহারেই। সফটওয়্যারে ভাইরাস ধরে, সরকারের মধ্যেও আছে কিছু ভাইরাস। সবচেয়ে মজার মিল হচ্ছে, অ্যান্টিভাইরাসগুলো কখনো ভাইরাসের চেয়ে শক্তিশালী হয় না। এত দিনে বুঝলাম, আমরা কেন ডিজিটাল হয়ে যাচ্ছি!বলুন তো, এ দেশের প্রধান সমস্যা কী?জানি না। কী?এ দেশের প্রধান সমস্যা হলো, হাজার হাজার সমস্যার মধ্যে প্রধান সমস্যাটা খুঁজে না পাওয়া।প্রধান সমস্যা যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা কী করে বুঝলেন?কারণ, আমাদের সার্চ অপশনটাই নষ্ট। এ পর্যন্ত কোনো তদন্তের সঠিক ফল পেয়েছেন?আমাদের বাণিজ্যমন্ত্রী—নাম বললে সবাই চিনে ফেলবেন, তাই নাম বলছি না—তিনি কিন্তু খেতে মানা করেননি, তিনি শুধু বলেছেন কম খেতে। আর অমনি দেশজুড়ে হইচই। হ্যাঁ, তিনি এটা বলতে পারেন না। তিনি এটা কীভাবে বলেন! এটা তো বলার তাঁর এখতিয়ারে নেই। এটা শুধু বলতে পারেন ডায়াবেটিস, হার্ট, ব্লাড প্রেশারের ডাক্তাররা। গোটা দেশের মানুষ কিন্তু তাঁর এ কথার ওপর খেপে গিয়ে খাওয়া আরও বাড়িয়ে দিল। বাণিজ্যমন্ত্রী মনে মনে হাসেন। তিনি এটাও জানতেন, এ দেশের মানুষকে যা বলা হবে, তারা ঠিক এর উল্টোটা করবে। তিনিও চেয়েছেন, মানুষ যাতে বেশি বেশি খায়। সবাই বেশি বেশি খেলে ব্যবসা-বাণিজ্যও ভালো হবে। দেশের ব্যবসা-বাণিজ্য দেখার দায়িত্ব তাঁর ওপর। কারণ, তিনি নিশ্চয়ই বাণিজ্যটা ভালোই বোঝেন!আমরা সব সময় মানুষের পেছনের দিকে তাকাই, সামনের দিকে তাকাই না; কেন জানেন?কেন!কারণ, আমাদের সম্ভাবনাগুলো সব সময় পেছনে পড়ে থাকে।বই কিনে কেউ দেউলিয়া হয় না—বলে গেছেন জ্ঞানী-গুণীজন। তিনি যদি বেঁচে থাকতেন, তাহলে তাঁর কথাটি তুলে নিতেন। ইদানীং বই কিনেও মানুষ দেউলিয়া হয়, সেটা যদি হয় শেয়ারের বই!একটা খুন হলো—স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, দেখছি। দ্বিতীয় খুনটি হলো—তিনি বললেন, দেখছি। এভাবে পিটিয়ে মারল মানুষ, তিনি এবারও বললেন, দেখছি। পুলিশি সহায়তায় হত্যাকাণ্ড হলো—তিনি বললেন, দেখছি। গুপ্তহত্যা হচ্ছে দেশে—তিনি বললেন, দেখছি। আমরাও তাঁর সঙ্গে পুরোপুরি একমত, এ মুহূর্তে তিনিই দেশের সব হত্যা-খুন-অরাজকতার সাক্ষী!আমাদের দেশের গুরুত্বপূর্ণ সরকারি বিষয়গুলো ঢাকায় কেন হয় জানেন!কেন?কারণ, সব ফেল করলেও লজ্জা নেই, ঢাকা থাকবে।ইদানীং বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানদের জন্য নাকি পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না!কেমনে পাওয়া যাবে, খেলতে নেমে এত দ্রুত আউট হয়ে গেলে কোন মেয়ে পছন্দ করবে, বলুন!!ইলেকট্রনিকস জিনিসপত্রের সঙ্গে রাজনীতির একটা দারুণ মিল আছে, জানেন?কী রকম?দুজনেরই শেষ বলে কিছু নেই।সেদিন রাকিব কিশোর বলল, বাংলাদেশে সবকিছুরই নাকি কপি হয়, শুধু ক্রিকেট খেলাটা ছাড়া।একদিন এক লোক হন্তদন্ত হয়ে চোখের ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার সাব, জলদি আমার চোখ দুটো একটু দেখে দিন।ডাক্তার তাকে চোখ পরীক্ষার জন্য নির্দিষ্ট চেয়ারে বসিয়ে আয়নায় বিভিন্ন অক্ষর দেখিয়ে জিজ্ঞেস করল দেখতে পাচ্ছেন?লোকটা মাথা নাড়লো। অবাক হয়ে ডাক্তার জিজ্ঞেস করল, আপনি তাহলে চলছেন কী করে! আপনি তো চোখে কিছুই দেখার কথা না! লোকটা তখন তাচ্ছিল্যের সুরে বলল, আপনারে বলছে, তাইলে আজ সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় বাসটা কি আপনি চালিয়ে এসেছেন! মা খুব গর্ব নিয়ে পাশের ফ্ল্যাটের ভাবির সঙ্গে কথা বলছেন।জানেন ভাবি, আমার ছেলেটা অনেক সোশ্যাল হয়ে বড় হচ্ছে!কীভাবে! আপনার ছেলেকে তো বাসা থেকে বেরই হতে দেখি না।কী বলেন! ও তো সারা দিন ফেইসবুক, টুইটারে বন্ধুবান্ধবদের নিয়েই ব্যস্ত।সবশেষে একটা একেবারে সম্পূর্ণ নতুন, ফ্রেশ জোকস।কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই। হাসি না আসতে পারে, কিন্তু কমন জোকস বলে কেউ বাদ দিতে পারবেন না।আচ্ছা, বলুন তো, এ দেশের সবচেয়ে ক্ষমতাবান ও ধনী লোকটার নাম কী?বলতে পারছি না। কী নাম?আরে নাম বলব কী করে, তার তো এখনো জন্মই হয়নি!কিন্তু বুঝলেন কী করে তার যে এখনো জন্মই হয়নি?দেখছেন না, সেই ক্ষমতাবান ও ধনী লোকটার বাবা-মা হওয়ার জন্য সবাই কেমন ট্রাই করে যাচ্ছে! জনসংখ্যা কি আর এমনি এমনি বাড়ছে!