চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য সোলায়মান স্মরণে ২৫ মার্চ শোকসভা অনুষ্ঠিত হয়। চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি ও হকার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে সমিতির মোমিন রোড কার্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও পবিত্র কোরআন খানির আয়োজন করা হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন হকার্স ইউনিয়নের সভাপতি আবু তাহের। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হেফাজতের রহমান ভূঁইয়া। সভার শুরুতে প্রয়াত সোলায়মান স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভায় বক্তব্য দেন হকার্স সমিতির সভাপতি ইউসুফ আলী, সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়নের সাবেক সম্পাদক জয়নাল আবেদীন, সহসভাপতি দেলোয়ার পাটোয়ারী, সমিতির সহসভাপতি আবুল বশর, পরিচালক নুর রহমান প্রমুখ।
সভা শেষে সোলায়মানের ছোট ছেলে মো. ইলিয়াসের হতে ১৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।