প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকির উৎপত্তি গ্রিসে। খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকে গ্রিকরা হকিজাতীয় একটি খেলা খেলত। মাথার দিকে বাঁকানো লম্বা লাঠি দিয়ে একটি গোলাকার বস্তু নিয়ন্ত্রণের সেই খেলাই পরবর্তী সময়ে হকি হিসেবে পরিচিতি পেয়েছে। প্রত্নতত্ত্ববিদেরা এথেন্সের প্রাগৈতিহাসিক একটি স্থানের দেয়ালে এ-সংক্রান্ত একটি খোদাইচিত্র আবিষ্কার করেছেন। সেই খোদাইচিত্রে দেখা যাচ্ছে, দুজন লোক আজকের হকিস্টিকের মতো দুটি লাঠি দিয়ে একটি বল নিয়ন্ত্রণের জন্য লড়ছে, অন্যরা আশপাশে দাঁড়িয়ে তাদের ওই লড়াই দেখছে। হকির প্রাচীন আইনকানুন যে বর্তমানের চেয়ে অনেকটাই ভিন্ন ছিল, এথেন্সের খোদাইচিত্রটি তারও একটা দালিলিক প্রমাণ বলে মত দিয়েছেন প্রত্নবিদেরা।
দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে