হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশ
শাহ আমানত হজ কাফেলার ব্যবস্থাপনায় ১ আগস্ট জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজিসমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ ছালেহ জহুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের কমিশনার আবদুল জলিল মণ্ডল, বায়তুশ শরফের পীর শাহ মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ শফিউল আজম, অধ্যক্ষ খায়রুল বশর, আবদুল মুনাঈম, অধ্যাপক জসিম উদ্দিন আহমদ, এস এম এম হাসান, এ এইচ এম রকিবুল হক ও পটিয়ার মেয়র মুহাম্মদ হারুনুর রশিদ।
বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইয়াছিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এস এম বোরহান উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, ‘বৃহত্তর চট্টগ্রামের নয় হাজার হজযাত্রীর সবাই যাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি জেদ্দায় পৌঁছতে পারেন, এ ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। চট্টগ্রাম-জেদ্দা সরাসরি হজ ফ্লাইট চালু করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব।’ বিজ্ঞপ্তি।