হজযাত্রী কল্যাণ পরিষদের প্রশিক্ষণ ও সেমিনার

হজযাত্রী কল্যাণ পরিষদ আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ ও সেমিনার ১৮ আগস্ট চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মহাসচিব আবদুল করিম। প্রধান বক্তা ছিলেন ধর্মবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন। প্রশিক্ষক ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ মুহাম্মদ ইসমাইল মিঞা। প্রশিক্ষণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মুহাম্মদ আবদুল হাই ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আবুল মকারিক মুহাম্মদ আহমদ উল্লাহ, আবু ছালেহ মুহাম্মদ ছলিম উল্লাহ, সালেহ আহমেদ, মুহাম্মদ ইসমাইল মিঞা, এ কে এম সাইফুদ্দীন, কাজী শাহাদাৎ হোসাইন, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, কাজী মুহাম্মদ ফয়েজ উল্লাহ, আহমদ হোসাইন চৌধুরী, মোহাম্মদ শরীফ, হুমায়ুন কাদের খান, শাহাজাদা কায়সার মীর্জা, বদিউল আলম, কামাল উদ্দিন তালুকদার প্রমুখ। প্রধান বক্তা বলেন, চট্টগ্রামের পাহাড়তলী হাজিক্যাম্প সংস্কার করে চট্টগ্রাম বিভাগীয় হজ অফিস এবং চট্টগ্রাম-জেদ্দা হজ ফ্লাইট চালুর চেষ্টা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।