হজযাত্রী কল্যাণ পরিষদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রী কল্যাণ পরিষদের এক সভা ২৪ নভেম্বর নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মহাসচিব আবদুল করিম। 
সালেহ আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আবু মুহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ শরীফ, কাজী মোহাম্মদ ফয়েজ উল্লাহ, হাকিম মোহাম্মদ উল্লাহ, সাইফুদ্দিন, মমতাজ কামাল চৌধুরী, নুরুল আলম চৌধুরী, আহমদ হোসেন, জমির উদ্দিন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, নয় একরের বেশি জায়গার ওপর নির্মিত পাহাড়তলী হাজি ক্যাম্প চট্টগ্রাম বিভাগীয় উপহজ ক্যাম্প হিসেবে চালু করা হোক। এই ক্যাম্প চালু করার জন্য সরকারের আন্তরিকতাই যথেষ্ট। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। বিজ্ঞপ্তি।