হজযাত্রী কল্যাণ পরিষদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রী কল্যাণ পরিষদের সভা ১ এপ্রিল নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বাংলাদেশ থেকে হজযাত্রীর কোটা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন আবদুল করিম, মুহাম্মদ ইসমাইল মিঞা, সাখাওয়াৎ হোসাইন, মুহাম্মদ মমতাজ কামাল চৌধুরী, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, নুরুল আলম চৌধুরী, আহাম্মদ হোসেইন চৌধুরী, শফিকুর রহমান, কাজী মুহাম্মদ ফয়েজ উল্ল্যাহ প্রমুখ।
সভায় বক্তারা হজ ও ওমরার নামে আদম পাচার করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।