হজরত শাহ ওমর (রহ.) স্মৃতি ছাত্র সংসদের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের সামাজিক সংগঠন হজরত শাহ ওমর (রহ.) স্মৃতি ছাত্র সংসদের দ্বিবার্ষিক নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
এতে নির্বাচিতরা হলেন সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ ওমরী ও কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন। এ তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১৫ জন সদস্যের মধ্যে ৯০ জন ভোট দেন।
নির্বাচনের পরে চার সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টারা হলেন মো. ইদ্রিছ, বাবুল উদ্দিন, মো. রিয়াদ ও মহিম উদ্দিন।