হঠাৎ আঙুল বাঁকা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনামিকা বা ছোট আঙুল বেঁকে তালুর দিকে ঝুঁকে আসা এবং কিছুতেই আর সোজা করতে না পারার সমস্যাটার বৈজ্ঞানিক নাম ডুপিট্রেনস কনট্রাকচার।
হাতের তালুর কোষকলা ক্রমান্বয়ে শক্ত হয়ে আসার কারণেই এমনটা ঘটে। এর ফলে আঙুল সামনের দিকে বেঁকে আসে, প্রথম দিকে আঙুল সোজা করতে গিয়ে ব্যথা অনুভূত হয়, পরে আর সোজা করাই যায় না সহজে। ফলে লেখা, গাড়ি চালানো, বোতাম লাগানোর মতো কাজগুলো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠিক কী কারণে এই সমস্যা হয় তা পুরোপুরি অজানা। সাধারণত মধ্যবয়সী পুরুষদের এই সমস্যা বেশি হয়। ধূমপান ও মদ্যপান এবং ডায়াবেটিস, মৃগী রোগ এর ঝুঁকি বাড়ায়। ডুপিট্রেনস কনট্রাকচার হলে ফিজিওথেরাপি, আঙুলে ব্যায়াম প্রথম দিকে কাজে আসতে পারে। ওয়েবমেড