হঠাৎ খিচুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিমঝিম বৃষ্টিতে মন চাইছে খিচুড়ি খেতে। কিন্তু এ জন্য নেই কোনো প্রস্তুতি। চিন্তা নেই ঘরে যা আছে তাই দিয়েই বানিয়ে ফেলা যায় খিচুড়ি এবং আরও নানা পদ।নরম খিচুড়িউপকরণ: সরু চাল ২ কাপ, ভাজা মুগডাল ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি, লবঙ্গ ৫-৬টি, কাঁচা মরিচ ৪-৫টি, শুকনা মরিচ ৩-৪টি, তেজপাতা ২টি, হলুদ গুঁড়া সামান্য, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গরম পানি ৬ কাপ।প্রণালি: চাল-ডাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরাতে দিন। এবার ঘি, পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ ছাড়া একটি সসপ্যানে বাকি সব উপকরণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। অন্য একটি ফ্রাইপ্যানে ঘি দিয়ে বেরেস্তা করুন এবং খিচুড়ি ঘন হয়ে এলে তা বেরেস্তার মধ্যে ঢেলে দিন। একটু নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করুন।সবজি নিরামিষউপকরণ: ঝিঙে ১ কাপ, চিচিঙ্গা ১ কাপ, মিষ্টি কুমড়া ১ কাপ, পটোল ১ কাপ, পেঁপে ১ কাপ, মসুর ডাল ছোট ১ কাপ, কাঁচা মরিচ (ফালি করা) ৪-৫টি, আদাকুচি ১ চা-চামচ, রসুন কুচি ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল/ঘি ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ (স্বাদ অনুযায়ী)।প্রণালি: সবজিগুলো ধুয়ে ছোট ডুমো করে কেটে নিন। ডাল ধুয়ে তাতে তিন কাপ পানি দিয়ে সবজিসহ সসপ্যানে বসিয়ে দিন সঙ্গে লবণ, হলুদ ও রসুন দিন (প্রয়োজন হলে প্রেসারকুকার ব্যবহার করতে পারেন) সবজি-ডাল সেদ্ধ হলে কাচা মরিচ দিন। ফ্রাইপ্যানে তেল/ঘি দিয়ে আদা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিন এবং খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।ভাজা ইলিশ মাছউপকরণ: ইলিশ মাছ ৬ টুকরো, পেঁয়াজ বাটা উঁচু ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া আধা চা-চমচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, ফেটানো ডিম ২টি, টোস্ট বিস্কুটের গুঁড়া ১ কাপ।প্রণালি: ইলিশ মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ-মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে মাছগুলো ১০ মিনিট মেরিনেট করে রাখুন। তারপর ফেটানো ডিমে ডুবিয়ে টোস্টের গুঁড়া মেখে কিছুক্ষণ ফ্রিজে রাখুন। মাছ ডুবোতেলে সোনালি করে ভেজে খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।পোচ ডিম ভুনাউপকরণ: ডিম ৪টি, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি, হলুদের গুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টি, তেল প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, পানি ১ কাপ।প্রণালি: প্রতিটি ডিম ফ্রাইপ্যানে তেল দিয়ে পোচ করে ভেজে তুলে রাখুন। ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজ, আদাবাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, হলুদ-মরিচের গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। মসলা কষা হলে এক কাপ পানি দিন। পানি ফুটে উঠলে তাতে একে একে পোচ করা ডিমগুলো দিন। ঝোল ঘন হয়ে এলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।