হঠাৎ দাঁত শিরশির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করে দাঁত শিরশির করার অভিজ্ঞতা অনেকেরই আছে। কেউ বলেন পানি খেতে গেলে দাঁত শিরশির করে , কেউবা বলেন চা খেতে পারি না। আবার কেউ বলেন ঠান্ডা-গরম কিছুই খেতে পারি না, দাঁতে ধরে। দাঁতের এই শিরশির করা অবস্থাকে বলা হয় ডেন্টাল ইরেশান বা এন্ট্রিশন, এই এন্ট্রিশন বা ইরেশান হওয়ার কারণ হচ্ছে দাঁতের ওপরের সবচেয়ে শক্ত আবরণ এনামেল ক্ষয় হয়ে যাওয়া।
দাঁতের গঠনে প্রথম আবরণটিই হচ্ছে এনামেল, শরীরের সবচেয়ে শক্ত অংশ। এনামেল ক্ষয়প্রাপ্ত হলে ডেন্টিন বেরিয়ে আসতে পারে। ডেন্টিনের নিচের অংশেই থাকে স্নায়ু, শিরা-উপশিরা ইত্যাদি। দাঁতটি তখন স্পর্শকাতর হয়ে পড়ে।
ঠান্ডা বা গরম কিছুর সংস্পর্শে দাঁতটি শিরশির করে। এনামেল ক্ষয়ের কারণগুলোর মধ্যে রয়েছে দাঁত ভেঙে যাওয়া, অতিরিক্ত ও জোরে ব্রাশের ঘর্ষণ, দাঁতের ক্ষয়, মাড়ি সরে যাওয়া, নকল দাঁতের ঘর্ষণ, কিছু কিছু বদভ্যাস যেমন পেনসিল বা কলম দিয়ে দাঁত কামড়ানো ইত্যাদি।
দাঁত শিরশির করলে সেই দাঁতটি পরীক্ষা করে দেখতে হবে কোনো ফাটল আছে কিনা এবং কোনো কারণে এনামেল ক্ষয় হয়েছে কিনা। একটি এক্স-রের মাধ্যমে বোঝা যাবে মাড়ি ও দাঁতের অবস্থা এবং কোনো গর্ত বা ফাটলের অবস্থানও নিশ্চিত করা যাবে।  দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল।