বেশির ভাগ দুর্যোগই বলে-কয়ে আসে না। ঘূর্ণিঝড় বা বন্যার মতো কিছু প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পূর্বাভাস পাওয়া গেলেও ভূমিকম্প এবং মানুষের কারণে ঘটা দুর্যোগ যেমন: যুদ্ধ, অগ্নিকাণ্ড, ভবনধস, বদ্ধ জায়গায় আটকে যাওয়া বা কারও হাতে জিম্মি হিসেবে বন্দী হওয়ার মতো বিষয়গুলো হঠাৎ করেই ঘটে। ‘দুর্যোগে মাথা ঠান্ডা রাখুন’ কথাটি যত সহজে বলা যায়, প্রকৃতপক্ষে মাথা ঠান্ডা রাখা ততটা সহজ নয়। দুর্যোগের পর পরই আক্রান্ত বা উদ্ধারপ্রাপ্তরা যদি কয়েকটি বিষয় মনে রাখেন তবে বেঁচে যাওয়া, নিরাপদে উদ্ধার পাওয়া বা পরবর্তীকালে মানসিক সমস্যা থেকে মুক্ত থাকার হার বেড়ে যায়। যা যা করলে আপনার নিরাপদ থাকার সম্ভাবনা বেশি তা হলো বড় করে শ্বাস নিন, ঘন ঘন দ্রুত ছোট শ্বাস নেবেন না, বড় করে ধীরে ধীরে শ্বাস নিন। শরীরে অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।অতিরিক্ত শক্তিক্ষয় নয়অপ্রয়োজনে চিৎকার ও ছোটাছুটি করে শক্তি ক্ষয় করবেন না। পরিস্থিতি বোঝার জন্য অন্তত কয়েক সেকেন্ড সময় নিন।নিরাপদ অবস্থানতুলনামূলক নিরাপদ জায়গায় থাকুন। যেমন: গোলাগুলির সময় মাটিতে শুয়ে পড়ুন, আগুন লাগলে খোলা স্থানে যাওয়ার চেষ্টা করুন।সাহায্য খুঁজুনচিৎকার করে বা দৃষ্টি আকর্ষণ করে সাহায্য চান। তবে অযথা শক্তি ক্ষয় করবেন না।মুঠোফোনের ব্যবহারজরুরি প্রয়োজন ছাড়া মুঠোফোন ব্যবহার করবেন না। এর চার্জ জমিয়ে রাখুন। সব সময় মুঠোফোনে দমকল বাহিনী, পুলিশ, ভবনের নিরাপত্তাপ্রধান, লিফটম্যান ও অ্যাম্বুলেন্সের নম্বর সংরক্ষিত রাখুন।মনোবল বজায় রাখুনমনে রাখবেন, আপনার ওপর যে দুর্যোগ এসেছে তার চেয়ে আরও বড় দুর্যোগ থেকে কোনো না কোনো মানুষ উদ্ধার পেয়েছে। অধৈর্য হবেন না, মনোবল হারাবেন না।অন্যকে আতঙ্কিত নয়আপনার ভয় যাতে অন্যকে আতঙ্কিত না করে, সেদিকে লক্ষ রাখুন। আতঙ্কিত মানুষ দুর্যোগে ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয়। উদ্ধার তৎপরতা ব্যাহত করে।অস্বাভাবিক আচরণআতঙ্ক ও নানা কারণে অনেকে অস্বাভাবিক আচরণ করতে পারেন, তখন তাঁদের ধীরে ধীরে শান্ত করার চেষ্টা করতে হবে।ভবনের নকশা জানুনআপনার বাড়ি, অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানের নকশা জানতে হবে। কোথায় সিঁড়ি, বেসমেন্ট, জরুরি নির্গমনপথ, অগ্নিনির্বাপনযন্ত্র বা পানির সরবরাহ কোথায় আছে তা জেনে রাখুন।বাড়তি জিনিস পরিহারদ্রুত বের হওয়ার প্রয়োজনে অতিরিক্ত বোঝা ও বাড়তি জামাকাপড় পরিহার করতে হবে। আবার কোনো বদ্ধ স্থানে আটকে পড়লে যত বেশি বাড়তি জিনিস জমিয়ে রাখতে পারেন, ততই ভালো।অপরকে উদ্ধার করুননিজেকে ঝুঁকিমুক্ত মনে করলে অপরকে সাহায্য করার চেষ্টা করুন। গুরুতর আহত ব্যক্তি, শিশু, বৃদ্ধ বা গর্ভবতীদের অগ্রাধিকার দিন।প্রাথমিক চিকিৎসাপ্রাথমিক চিকিৎসার সাধারণ তথ্যগুলো মনে রাখুন। রক্তপাত বন্ধ করতে আক্রান্ত স্থান চেপে ধরতে হবে। আগুনের ওপর ভারী কাপড় বা বালু ছড়িয়ে দিন, পোড়া জায়গায় পানি ঢালুন, ধোঁয়া থেকে দূরে থাকুন, ঘাড় বা মেরুদণ্ডে আঘাত পেলে নড়াচড়া করবেন না। বাসায় বা অফিসে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখুন।খাদ্য ও পানীয়দুর্যোগ-পরবর্তী বাঁচার লড়াইয়ে শরীরে শক্তি দিতে পারে এমন যেকোনো কিছু খেয়ে বাঁচার চেষ্টা করতে হবে। সেগুলো অল্প অল্প করে গ্রহণ করুন।হঠকারিতা নয়আপনার ক্ষমতা অনুযায়ী দুর্যোগ মোকাবিলা করার চেষ্টা করুন, হঠকারী আচরণ করে ছাদ থেকে লাফ দেওয়া, বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়া কিংবা ঝড়ের মধ্যে জীবন বিপন্ন করে সম্পত্তি রক্ষার চেষ্টা ইত্যাদি থেকে বিরত থাকুন।মানসিক ও শারীরিক প্রস্তুতিআপনার বাড়িতে, অফিসে বা শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো দুর্যোগ (অগ্নিকাণ্ড, ধস, ভূমিকম্প, হঠাৎ আটকে যাওয়া) ঘটলে কী কী করলে নিরাপদে উদ্ধার পাবেন, সে বিষয়ে আগে থেকেই মনের মধ্যে একটা ছক কষে রাখুন। বছরে অন্তত দুবার ফায়ার ড্রিল বা দুর্যোগের মহড়া দিন।শৃঙ্খলাআপনি যদি উদ্ধারকর্মী হিসেবে কাজ করেন, তবে অবশ্যই শৃঙ্খলা মেনে চলুন। অতি উৎসাহী এলোমেলো উদ্ধার তৎপরতা আরও সমস্যা তৈরি করবে।অযথা কৌতূহল নয়দুর্যোগের পরপর কৌতূহলী হয়ে ভিড় না করে উদ্ধারকর্মীদের কাজ করতে দিন। যদি আপনার কোনো স্বজন দুর্যোগে আক্রান্ত হন, তবুও দুর্যোগ স্থানের খুব কাছে ভিড় করবেন না, দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করুন।গুজব নয়কোনো ধরনের গুজব তৈরি বা সেগুলো প্রচার করা থেকে বিরত থাকুন। গুজবের কারণে দ্বিতীয় দুর্যোগ ঘটার আশঙ্কা থাকে।মনঃসামাজিক সহায়তাউদ্ধারপ্রাপ্ত ব্যক্তি, নিহত/আহতদের স্বজন, উদ্ধারকর্মী, সেবাদানকারী, সংবাদ সংগ্রহকারী এমনকি ঘরে বসে দুর্যোগের সংবাদ দেখা দর্শক বা পাঠকেরাও দুর্যোগ-পরবর্তী মানসিক বিপর্যয়ের শিকার হতে পারেন। তাঁদের সবার জন্য দরকার মনঃসামাজিক সহায়তা ও মনোরোগ চিকিৎসকের সহায়তা। উদ্ধার ও সেবার পাশাপাশি এ বিষয়টিও নিশ্চিত করা জরুরি। লেখক: মনোরোগ চিকিৎসক