হতদরিদ্র শিশুদের মমতার শিক্ষাবৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা মমতার উদ্যোগে দুস্থ ও অনাথ ৩২ শিশুকে শিক্ষাভাতা দেওয়া হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এই সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহমেদ। স্বাগত বক্তব্য দেন উপপ্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক এবং সংস্থার পরিচালক (অর্থ) মোহাম্মদ শাহরিয়ার। বিজ্ঞপ্তি।