হতাশা থেকে আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইড্রোকেফালাসে আক্রান্ত ১৫ মাস বয়সী ভারতীয় শিশু রুনা বেগমের মাথার আকৃতি বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। নয়াদিল্লির উপকণ্ঠে অবস্থিত একটি হাসপাতালের চিকিৎসকেরা শিশুটিকে সারিয়ে তোলার লক্ষ্যে গতকাল বুধবার অত্যন্ত জটিল এক অস্ত্রোপচার সম্পন্ন করেন। তাঁরা শিশুটির মস্তিষ্কে জমাটবদ্ধ বাড়তি তরল (সিএসএফ) অপসারণ করেন। সংশ্লিষ্ট চিকিৎসক সন্দ্বীপ বৈশ্য বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে। তবে শিশুটির ভবিষ্যৎ সম্পর্কে এই মুহূর্তে বলা কঠিন। ত্রিপুরার প্রত্যন্ত এলাকার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণকারী রুনার ছবি এএফপির একজন আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়ে। এটি প্রকাশিত হলে দিল্লির একটি প্রতিষ্ঠান বিনা মূল্যে রুনার চিকিৎসার ব্যবস্থা করে। তার ভবিষ্যতের জন্য অনলাইনে প্রচারের মাধ্যমে অন্তত ৫২ হাজার মার্কিন ডলার তুলেছেন নরওয়ের দুজন কলেজশিক্ষার্থী। এএফপি।