হতে চান ভিডিও চিত্রগ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনা শেষ করে চাকরির সন্ধান করছেন। কিন্তু চাকরি মেলে না। স্বল্প সময়ের মধ্যে কাজ শিখেই আপনি হতে পারেন একজন ভিডিও চিত্রগ্রাহক। নিশ্চিত আয়ের পথ মেলে যাবে। এ জন্য মাত্র কয়েকটি মাস আপনাকে প্রশিক্ষণ নিতে হবে হাতে-কলমে।দেশে এখন ১০টি টিভি চ্যানেল রয়েছে। সামনে আসছে আরও একাধিক টিভি চ্যানেল। এসব টিভি চ্যানেলের জন্য প্রয়োজন অনেক চিত্রগ্রাহকের। সেই সঙ্গে টিভি চ্যানেলগুলোতে নির্মিত অনুষ্ঠানের জন্য চিত্রগ্রাহকের প্রয়োজনীয়তা অপরিসীম।যা যা প্রয়োজনচিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু বলেন, খুব ভালো হয় যদি প্রথম কেউ চলচ্চিত্রের ক্যামেরাম্যানদের সঙ্গে সহকারী হিসেবে কাজ করতে পারেন। তাহলে ধৈর্যশক্তির পরিচয় মিলবে। কয়েক মাস কাজ করলে আলো সম্পর্কে তাঁর ধারণা হবে। তারপর ভিডিও চিত্রগ্রাহক হিসেবে তিনি প্রশিক্ষণ নিতে পারবেন বিভিন্ন জায়গায়। যদি প্রশিক্ষণ নিতে না পারেন, তবে যাঁরা চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন, তাঁদের সহকারী হিসেবে যদি দুই থেকে তিন মাস কাজ করতে পারেন, তবেই ভিডিও চিত্রগ্রাহকের কাজটি খুব সহজেই শিখে নিতে পারবেন।চিত্রগ্রাহক নাবিদ খান জানান, কমপক্ষে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা জানা প্রয়োজন। তারপর ঢাকা শহরের বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ কারিগরি প্রতিষ্ঠানের ক্যামেরার চিত্রগ্রাহকের সঙ্গে সহকারী হিসেবে কাজ করার সুযোগ আছে। এর বাইরে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান ভিডিওচিত্রের ওপর প্রশিক্ষণ দিয়ে থাকে। কাজ শেখার পর এসব কারিগরি প্রতিষ্ঠান থেকেই আপনি জানতে পারবেন কোথায় কোথায় আপনি কাজের সুযোগ পাবেন। আর ইচ্ছা করলে টিভি চ্যানেলগুলোতে যোগাযোগ করেও আপনি চাকরির সন্ধান করতে পারবেন।চিত্রগ্রাহকের কাজ কী?সাধারণত টিভি চ্যানেলে দুই ধরনের কাজে চিত্রগ্রাহক নেওয়া হয়। সংবাদ তৈরির কাজে এবং অনুষ্ঠান নির্মাণের কাজে। অনুষ্ঠানের চিত্রগ্রাহক পরিচালকের নির্দেশমতো কাজ করেন। আলো প্রক্ষেপণ করেন আলোকসজ্জার দায়িত্বে নিয়োজিত লোকজন। তা পরীক্ষা করেই চিত্রগ্রাহক পরিচালকের নির্দেশ মেনে শুটিং করেন। অন্যদিকে সংবাদ তৈরির সময় চিত্রগ্রাহককে অনেক বড় দায়িত্ব পালন করতে হয়। এখানে কোনো পরিচালক থাকেন না। সংবাদের গুরুত্ব বুঝে তাঁকে অনেক কিছুরই শুটিং করতে হয়। নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়। অনেক সময় রাজনৈতিক গোলযোগ, অগ্নিনির্বাপনসহ ঝুঁকিপূর্ণ কাজের দৃশ্যও ক্যামেরায় তুলে আনতে হয়।কোথায় প্রশিক্ষণ নেবেনঢাকা শহরে সরকারি ও বেসরকারি একাধিক প্রতিষ্ঠানেই চিত্রগ্রাহকের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে আছে সরকারি প্রতিষ্ঠান জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)। এর বাইরে মেকারস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান হাতে-কলমে ভিডিও ক্যামেরার ওপর বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিচ্ছে। এ জন্য আপনি makers-mediaschool.com এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এ ছাড়া মগবাজারে ওয়ান ফ্রেম প্রতিষ্ঠানটিতে গিয়েও আপনি প্রশিক্ষণ নেওয়ার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। এ ছাড়া যেসব কারিগরি প্রতিষ্ঠান রয়েছে, যেমন ফার্মগেট, ধানমন্ডি, নিকেতন—এসব অঞ্চলে অবস্থিত একাধিক প্রতিষ্ঠানেও আপনি যোগাযোগ করতে পারেন।কেমন আয় হয়শুরুতেই আপনি প্রতিদিনের শিফট অনুযায়ী দুই থেকে তিন হাজার টাকা আয় করতে পারেন। দেখা গেল মাসে যদি ২০ শিফট (প্রতি আট ঘণ্টায় এক শিফট ধরা হয়) কাজ করেন, তবে আপনি ৪০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আর যদি কোনো টিভি চ্যানেলে আপনি যোগ দিতে পারেন, তবে সেখানেও আপনি ভালো অঙ্কের বেতনেই যোগ দিতে পারবেন।একজন সফল মানুষের কথাগোলাম মোস্তফা বাচ্চু। তিনি একজন ভিডিও চিত্রগ্রাহক। ১৪ বছর ধরে তিনি চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন। তবে শুরুটা ছিল তাঁর অন্য রকম। ১৯৭৮ সালে তিনি বিটিভিতে অনুষ্ঠান নির্মাণের জন্য প্রযোজকদের সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন। এভাবেই ১৯৯৫ সাল পর্যন্ত তিনি বিটিভিতে কাজ করেছেন। কিন্তু এরই ফাঁকে তিনি চিত্রগ্রাহকদের সঙ্গে একধরনের সুসম্পর্ক তৈরি করে নেন। তাঁদের কাছ থেকেই সময়-সুযোগ বুঝে ক্যামেরা সম্পর্কে ধারণা নিয়ে নেন। ’৯৫ সালে এসে মনে হলো, আসলে অনুষ্ঠান সহকারীর কোনো নিশ্চিত ভবিষ্যত্ নেই। সে সময়েই শুরু হলো প্যাকেজ অনুষ্ঠান। চিত্রগ্রাহক সমীর কুশারীসহ আরও অনেকেই আমাকে ক্যামেরা কীভাবে চালাতে হয়, সে-সম্পর্কে ধারণা দিলেন। তারপর আস্তে আস্তে ক্যামেরা চালাতে শুরু করলাম। একদিন ম. হামিদ সাহেব আমাকে একটা কাজ করার সুযোগ করে দিলেন। আর আমাকে একক ক্যামেরাম্যান হিসেবে কাজ করার সুযোগ করে দিলেন বাবুল আহমেদ। আস্তে আস্তে কাজ করতে থাকি। আমি হয়ে গেলাম একজন চিত্রগ্রাহক। এখন আমি বিভিন্ন স্পোর্টস চ্যানেলের হয়ে কাজ করছি। আমার জীবনে এসেছে স্বচ্ছলতা।’ বলছিলেন জ্যেষ্ঠ চিত্রগ্রাহক গোলাম মোস্তফা বাচ্চু।নতুন যাঁরা ভিডিও চিত্রগ্রাহক হতে যান, তাঁদের উদ্দেশে বাচ্চুর মতামত হচ্ছে, প্রথমে মনে রাখতে হবে নিজের চোখটিকে আগে ক্যামেরা মনে করতে হবে। নিজের চোখ দুটিতেই দৃশ্য ধারণ করতে হবে। যে স্বপ্নটা চোখের সামনে ভাসবে, সেটাই ছবি হিসেবে দর্শকদের কাছে পৌঁছে দিতে হবে। তবেই আপনি পৌঁছাতে পারবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে।