হন্তারক-জীবন
মাত্র ১২ বছর বয়সে সশস্ত্র ডাকাতির ঘটনা দিয়ে শুরু হয় মার্কের অপরাধজগতের জীবন। নেশার দ্রব্য গ্রহণ করা ছাড়াও মার্ক ক্রেডিট কার্ড জালিয়াতি, চুরি, ডাকাতি প্রভৃতি অভিযোগে অভিযুক্ত। রইস ভূঁইয়াকে গুলি করার সময় মার্ক স্টোম্যানের বয়স ছিল ৩১ বছর। এর আগেও একাধিকবার কারাভোগের রেকর্ড আছে তাঁর। ২০০১ সালের সেপ্টেম্বর মাসে ওয়াকার হোসেন নামের এক পাকিস্তানিকে হত্যা করেন মার্ক। ওয়াকার ছিলেন চার সন্তানের জনক। সপ্তাহ খানেক পরই মার্ক গুলি করেন রইসকে। পরের মাসে তিনি হত্যা করেন বাসুদেব প্যাটেল নামের আরেক গ্যাসস্টেশন-কর্মীকে। শ্বেতাঙ্গদের প্রভুত্বে বিশ্বাসী মার্কের দাবি, ১১ সেপ্টেম্বরের বোমা হামলার ঘটনায় তিনি তাঁর এক বোনকে হারিয়েছেন। ‘১১ সেপ্টেম্বরের পর প্রতিটি মার্কিন যা করতে চেয়েছে, কিন্তু সাহসের অভাবে করতে পারেনি, আমি ঠিক তা-ই করেছি।’ এক টিভি সাক্ষাৎকারে মার্ক বলেছিলেন। সূত্র: ওয়েবসাইট।