যে হারে হরতাল চলছে, তাতে হরতালকে পুঁজি করে চুটিয়ে ব্যবসা শুরু করার জন্য মাঠে নামতে পারে নতুন নতুন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। কেমন হবে সেই কোম্পানিগুলোর বিজ্ঞাপন? জানাচ্ছেন আলিম আল রাজি ও মুহিত হাসান
হরতাল এবার খুলে দেবে ব্যবসার দুয়ার
ইস্যু হান্টারহরতালে আপনার বিশ্বস্ত সহযোগীআমরা বুঝি আপনার সমস্যার কথা। আমরা বুঝি আপনার বিপদ। আমরা বুঝি কী নিদারুণ সংকটে কাটছে আপনার রাজনৈতিক জীবন। আমরা বুঝি সব ইস্যুতে হরতাল দিয়ে এখন আপনি ভুগছেন ইস্যু সংকটে। আর ভয় নেই। আপনার বিপদে এগিয়ে এসেছি আমরা। আমাদের দক্ষ আইডিয়াবাজরা সুলভ মূল্যে আপনাকে সরবরাহ করবে হরতালের জন্য অসাধারণ সব ইস্যু।আমাদের সেবাসমূহ— আমরা ২৪ ঘণ্টা, ৩৬ ঘণ্টা, ৪৮ ঘণ্টা বিভিন্ন মেয়াদের জন্য আলাদা মূল্যে ইস্যু সরবরাহ করে থাকি। একসঙ্গে দুটি ইস্যু নিলে আরেকটি ইস্যু ফ্রি দিয়ে থাকি। এসএসসি-এইচএসসিসহ অন্যান্য পরীক্ষা তারিখের সঙ্গে মিল রেখে ইস্যু সাপ্লাই দিতে আমাদের জুড়ি নেই।চুরমার অ্যান্ড কোংভাঙি কিন্তু মচকাই নাকড়াৎ!!একটি সফল হরতালের জন্য চাই পর্যাপ্ত পরিমাণে ভাঙচুর। ভাঙচুর করতে প্রয়োজন দক্ষ লোকবল, সঠিক পরিকল্পনার প্রয়োগ। তা ছাড়া ভাঙচুর ব্যতীত একটি হরতাল মোটেও দৃষ্টি আকর্ষণ করতে পারে না। আমরা সর্বোচ্চ সঠিকভাবে হরতালে সুলভ মূল্যে ভাঙচুর করার নিশ্চয়তা দিয়ে থাকি।আ মা দে র সে বা স মূ হ আংশিক নয়, আমরা সম্পূর্ণরূপেই প্রতিটি ভাঙাভাঙি সম্পন্ন করি। অফ পিক আওয়ারে গাড়ি ভাঙার জন্য রয়েছে বিশেষ হ্রাসকৃত মূল্য। আমাদের আছে ওয়ারেন্টির ব্যবস্থা। পুলিশের হাতে একটি ভাঙচুর টিম ধরা পড়ে গেলে অন্য টিম দিয়ে বিনা মূল্যে ভাঙাভাঙির কাজ শেষ করি।ইয়োর ভয়েসআমরা হব আপনার কণ্ঠহরতালের আগে-পরে আপনাকে টিভি ক্যামেরার সামনে অনেক বক্তৃতা-বিবৃতি দিতে হয়। সেখানে মুখ ফসকে আপনি বলে ফেলেন উল্টাপাল্টা কথাবার্তা। দুষ্টু ছেলেমেয়ে সেগুলো ফেসবুক আর ইউটিউবে ছেড়ে দিয়ে মজা লোটে। তা ছাড়া প্রতিদিন টিভিতে আপনাকে দেখে জনগণও হয় বিরক্ত। তাই এবার দরকার নতুন মুখ। আমরা আপনাকে দেব দক্ষ বক্তা। আপনার হয়ে সেই বক্তা মাঠে-ময়দানে সমাবেশে-সংবাদ সম্মেলনে দেবেন হরতালবিষয়ক বিবৃতি।আমাদের সেবা— আমরা দক্ষতার সঙ্গে কনসার্ট স্টাইলে ‘হরতাল দেব? লাগবে আরও হরতাল? দেব দেব আরও দেব’ বলে থাকি।টকিং অ্যান্ড ব্রাদার্সউই মেক টক শো ইজিসারা দিন হরতাল করে এমনিতেই টায়ার্ড। তারপর কি আর রাতে টক শোতে টক করার এনার্জি থাকে? থাকে না। যার ফলে আপনার বিরোধী জোট ইচ্ছামতো আপনাকে পচায়। এটা অন্যায়। আপনার সাহায্যার্থে এগিয়ে এসেছি আমরা। আমরা বিশ্বাস করি, টক শোও হরতালের অংশ। আমরা বিশ্বাস করি, সারা দিন গাড়িঘোড়া, দোকানপাট জ্বালিয়ে সেটার দোষ প্রতিপক্ষের কাঁধে ঠেলে দেওয়াটাও একধরনের আন্দোলন। এবার আমাদের প্রশিক্ষিত টকাররা আপনার হয়ে টক করবেন টক শোতে।আমাদের সেবাসমূহ— আমরা সুন্দর করে বলতে পারি ‘আমাকে বলতে দেন না, আমাকে বলতে দেন না।’ ধরা খেলে আমরা এমনভাবে হাসি যে মনে হবে কিছুই হয়নি। দর্শকের প্রশ্ন শুনে বেইজ্জত হলে আমরা স্মার্টলি বলি, ‘সরি, আপনার কোশ্চেনটি শুনতে পাইনি, লাইনটি কেটে আবার করুন।’ককটেল ফুটাইতে চাইআমরা ফুটাই, আমরা ফাটাইককটেল ছাড়া হরতালের কথা কি ভাবা যায়? একদম না। কিন্তু এই ককটেল ফুটানো নিয়ে কত সমস্যা! নিজেরা নিজেদের সমাবেশে ককটেল ফুটাতে গিয়ে দুষ্টু সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে কী বেইজ্জতি অবস্থা হয় অনেকের। আপনাকে এই বেইজ্জতির হাত থেকে রক্ষা করতেই আছি আমরা।আমাদের সেবাসমূহ আমরা স্পিন, রিভার্স সুইং, ফাস্ট, ফুল টস বিভিন্ন ফরম্যাটে ককটেল মারতে পারি। সাংবাদিকদের চোখ ফাঁকি দিয়ে নিজেদের সমাবেশে ককটেল ফুটাতে আছে আলাদা টিম। ককটেল না ফুটলে আছে বিশেষ বিমার ব্যবস্থা, যা দিয়ে আপনি পাবেন আপনার উপযুক্ত ক্ষতিপূরণ।হরতাল লোনস্বপ্নের হরতাল সুলভ মূল্যেটাকার অভাবে হরতাল দিতে পারছেন না? শরিক দলের কাছ থেকে ধার-দেনা করে হরতাল দিতে হচ্ছে? ভয় নেই। স্বল্প সুদে আমরা হরতাল লোনের ব্যবস্থা করে থাকি। টাকা পরিশোধের জন্য রয়েছে লোভনীয় কিস্তি।আমাদের সেবাসমূহ টাকা নগদ পরিশোধ করতে হবে না। ক্ষমতায় গিয়ে পাঁচ বছরে টাকা পরিশোধ করলেই চলবে।হেলথ অ্যান্ড হরতালস্বাস্থ্যকর হরতালের প্রতিশ্রুতিহরতালের সঙ্গে ফিটনেস ওতপ্রোতভাবে জড়িত। হরতালের সময় দৌড়াতে হয়, মিছিল করতে হয় পুলিশের সঙ্গে কুস্তি খেলতে হয়। এসব কাজকর্ম ফিটনেস না থাকলে করা সম্ভব? জীবনেও না। আপনাকে ফিট রাখতে তাই এসেছি আমরা। আমরা দক্ষ ট্রেইনার দ্বারা প্রত্যেক নেতা-নেত্রীকে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের প্রশিক্ষণ পেলে আপনি হয়ে উঠবেন একাই এক শ। একাই আপনি দু-তিনজন পুলিশকে রাস্তায় শুইয়ে দিতে পারবেন।আ মা দে র সে বা স মূ হ নারী-পুরুষের জন্য রয়েছে আলাদা রুমে প্রশিক্ষণের ব্যবস্থা। আমাদের রয়েছে বিশেষ ফুড কোর্ট। এখানে খাওয়াদাওয়া করলে আপনি এত মোটা হবেন যে পুলিশের গাড়ি আপনাকে নিয়ে চলতেই পারবে না, যার কারণে আপনি বেঁচে যাবেন জেলে যাওয়ার হাত থেকে।