হরতাল পালনে ভিন্নতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় নাচা হোক গ্যাংনাম স্টাইলেরাস্তায় মিছিল করতে নামলেই পুলিশের পিটুনির ভয়ে হরতালকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আর ককটেল ফোটার ভয় তো আছেই। সময় এসেছে ভিন্ন কিছু করার। হরতাল পালনকারী রাজনৈতিক কর্মীরা রাস্তায় নেমে শুরু করুন গ্যাংনাম স্টাইলে নাচ। গানের তালে তালে নাচতে থাকলে একসময় কম বয়সী ছেলেমেয়েগুলো যোগ দেবে আপনাদের সঙ্গে। মানুষজন মন খুলে উপভোগ করবে এই কর্মকাণ্ড। ফাঁকতালে রাস্তা অবরোধ করে রাখা যাবে অনেকক্ষণ।সারা দিন হোক কবিতা পাঠহরতাল হোক সাহিত্যবান্ধব তথা জনগণবান্ধব। হরতালের সময়টুকু শুধুই পাঠ করা হোক কবিতা। কবিতাগুলোর বিষয়বস্তু হতে পারে আপনাদের দাবিদাওয়া নিয়ে কিংবা প্রতিপক্ষকে ব্যঙ্গ করে। উপরন্তু বিদ্রোহী কবি নজরুলের কবিতা তো আছেই। আশা করা যায়, রাজনৈতিক নেতারা সুন্দর কবিতা পাঠ করতে পারবেন। কবিতা পাঠ করার মধ্য দিয়ে একদিকে আপনারা যেমন নতুন কবিদের কবিতা চর্চার সুযোগ করে দিতে পারবেন, অন্যদিকে হরতাল পালিত হবে ইতিবাচকভাবে।শুরু করুন রং ছিটানোহরতাল হলে রাস্তাঘাট হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র। বাসে, গাড়িতে আগুন দেওয়া হয়, পোড়ানো হয় টায়ার। গাড়ির কাচ ভাঙাটা তো নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এভাবে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু জনগণের মনে ক্ষোভ জন্মায় আপনাদের প্রতি। আজ থেকে এসব বাদ। হরতালে ছিটানো হবে রং। বিভিন্ন রকমের রং ছিটানো শুরু করুন আম-পাবলিকের গায়ে। রং মারতে পারেন বাস-প্রাইভেট কারে। কারও জানমালের ক্ষতি ছাড়াই সুষ্ঠুভাবে পালিত হবে হরতাল। কেউ কেউ হয়তো রং লাগার ভয়ে বাড়ি থেকে বের হবে না, আবার কেউ কেউ রং ছিটিয়ে আনন্দ লাভের জন্য যোগ দেবে আপনাদের সঙ্গে। অপর দিকে হরতাল এলেই রং ব্যবসায়ীদের মন হয়ে উঠবে খুশিতে ভরপুর।ইটপাটকেলের বদলে ফুলহরতালের দিন আকাশে পাখি ওড়ার চেয়ে ইটপাটকেল ওড়ে বেশি। যেখানে-সেখানে পিকেটাররা ইটপাটকেল ছুড়ে মারছে, কখনো মারছে ককটেল বোমা। বদলে পুলিশ বাহিনীকেও বাধ্য হয়ে ছুড়তে হচ্ছে টিয়ার শেল। কোনো পক্ষের লাভ বলতে কিছুই হয় না এতে। সময় এসেছে নতুন কিছু করার। শান্তিকামী হিসেবে নিজেদের পরিচিত করতে ইটপাটকেলের বদলে ছোড়া হোক ফুল। ফুলের আঘাত যতই গায়ে লাগুক, জনগণ বিরক্ত ছাড়া আর কিছু হবে না। পুলিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে নিরুপায় হয়ে। মাঝখান দিয়ে হরতাল উপলক্ষে দেশের ফুল ব্যবসার চমৎকার বিকাশ ঘটবে।হরতাল হোক অনলাইনেহরতালের প্রতিবাদে কিছুদিন আগেই ফেসবুকে পালিত হলো হরতাল। তা দেখে সহজেই শিক্ষা নিতে পারে রাজনৈতিক দলগুলো। রাজনীতির অনেকটাই এখন অনলাইনে চর্চা হয়। তাই হরতালটাও পালিত হোক অনলাইনে। নিয়ম তো সবার জানা, হরতালের সময় কোনো স্ট্যাটাস, কমেন্ট, পোস্ট, লাইক দেওয়া যাবে না। যে দেবে তার প্রোফাইলে করা হবে আক্রমণ। রাজপথে পালন করা হরতালের ভয়াবহতা দেখে জনগণ অনলাইনের হরতালকে স্বাগত জানাবে নিঃসন্দেহে।হরতাল পালিত হোক রাতের বেলাওপরের পদ্ধতি ভালো না লাগলে অনুরোধ থাকবে একটাই, হরতাল পালন করুন রাত্রিবেলা। আপনাদের মিছিল, পিকেটিং, জ্বালাও-পোড়াও রাতের সময়টুকুতে হোক। এতে অন্তত জনগণের জীবনের ঝুঁকি থাকবে না এতে। বিভিন্ন পরীক্ষার পরীক্ষার্থীরাও সকালের সময়টুকু পাবে পরীক্ষা দেওয়ার জন্য। জনগণের একটা বড় অংশ আপনাদের প্রতি থাকবে কৃতজ্ঞ।