হরমোন প্রতিস্থাপন হূদেরাগের ঝুঁকি কমায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজোনিবৃত্তির পর ১০ বছর মেয়াদি হরমোন প্রতিস্থাপন চিকিৎসা (এইচআরটি) নিলে তা হূদেরাগের ঝুঁকি কমাবে। এতে হূদেরাগে মৃত্যুর ঝুঁকিও কমে যায় বলে জানিয়েছেন গবেষকেরা। ডেনমার্কের গবেষক দলের এই গবেষণা নিবন্ধ সম্প্রতি প্রকাশিত হয়েছে ব্রিটিশ মেডিকেল জার্নালের ওয়েবসাইটে। গবেষকেরা বলছেন, রজোনিবৃত্তির পর যাঁরা এইচআরটি পদ্ধতি গ্রহণ করেছেন, তাঁদের ক্ষেত্রে ক্যানসার ও রক্তজমাট বেঁধে স্ট্রোক হওয়ার বাড়তি ঝুঁকি কম থাকে। এক হাজার ছয়জন নারীর ওপর এই গবেষণা পরিচালনা করা হয়। যাঁদের প্রত্যেকেরই বয়স ৪৫ থেকে ৫৮ বছরের মধ্যে রয়েছে। দ্য গার্ডিয়ান।