হলিউডের কিষানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যামেরন ডায়াজ, হলিউড অভিনেত্রীলাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে অন্তত বছরখানেকের জন্য ছুটি নিতে চান ক্যামেরন ডায়াজ। আর হলিউডের রঙিন দুনিয়া থেকে তিনি এই ছুটিটা নিচ্ছেন কেবল কৃষিকাজ করার জন্য। বিশ্বাস করুন আর নাই করুন!কেমন করে শস্য ফলে? কেমন করে বীজ থেকে তৈরি হয় চারাগাছ—এসব ব্যাপার-স্যাপার নিয়ে সেই গোড়া থেকে রাজ্যের কৌতূহল ক্যামেরনের। আর সেই কৌতূহলের টানেই তৈরি হয়েছে কৃষিকাজের দিকে ঝোঁক। ‘দীর্ঘ সময় ছুটোছুটি করে কাটিয়েছি আমি। এবার একটু থিতু হতে চাই। আমার নিজের একটা খামার থাকবে। সেখানে আমি নিজের হাতে শস্য ফলাব।’—এমন একটা স্বপ্নই এখন দেখছেন এই হলিউড অভিনেত্রী। আর ব্যাপারটা যে স্রেফ কথার কথা নয়, সেটাও বিলক্ষণ বোঝা যাচ্ছে। এর মধ্যে কৃষিবিষয়ক বইপত্তর নিয়েও ব্যাপক ঘাঁটাঘাঁটি শুরু করেছেন তিনি। চাষবাসে নামার আগে জানাশোনাটা তো থাকা চাই! নিকোল কিডম্যান, হলিউড অভিনেত্রীতরতাজা শাকসবজির গুণের কথা কে না জানে। কিন্তু যা দিনকাল পড়েছে, নিশ্চিন্তে শাকসবজি খাওয়ার কি আর জো আছে? তাজা শাকসবজি খাওয়ার মজা বরবাদ করতে যুক্ত হয়েছে ক্ষতিকর রাসায়নিকের ভয়। শাকসবজির খেত মানেই রাসায়নিক সারের ছড়াছড়ি। ভয়টা আমাদের বাংলাদেশিদের একার নয়, হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানেরও। মেয়ে সানডে রোজের পাতে ১০০ ভাগ শঙ্কামুক্ত অরগানিক শাকসবজি তুলে দিতে চান মা নিকোল। বাজারের শাকসবজির বিশ্বাস কী? তাই নিকোলের ইচ্ছা, নিজের হাতেই দুই বছর বয়সী মেয়ের জন্য শাকসবজি ফলাবেন তিনি। আপাতত লেটুস চাষ করে কৃষক হিসেবে নিজের ক্যারিয়ার শুরুর কথা ভাবছেন এই হলিউড-কন্যা।—ইকবাল হোসাইন চৌধুরী