হস্তিপাখির ডিম নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হস্তিপাখির (এলিফ্যান্ট বার্ড) ডিম আকারে পৃথিবীর সবচেয়ে বড়। সাধারণ মুরগির ডিমের চেয়ে প্রায় ১০০ গুণ বড়। যুক্তরাজ্যের সুপরিচিত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিসের লন্ডন কার্যালয়ে এমনই একটি ডিমের জীবাশ্ম (ফসিল) নিলামে তোলা হবে ২৪ এপ্রিল। এটির দাম ৪৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুষ্প্রাপ্য ওই ডিমের ফসিলটি প্রায় এক ফুট লম্বা এবং প্রায় নয় ইঞ্চি চওড়া। সপ্তদশ শতাব্দীতেই এলিফ্যান্ট বার্ডের অস্তিত্ব বিলীন হয়ে যায়। কেবল মাদাগাস্কার দ্বীপে এই পাখি পাওয়া যেত। প্রায় ১১ ফুট পর্যন্ত লম্বা পাখিটির বিলুপ্তির কারণ ছিল মূলত বাসস্থানের সংকট ও শিকারিদের আক্রমণ। ন্যাশনাল জিওগ্রাফিক মিউজিয়ামে এটি এত দিন সংরক্ষিত ছিল। ন্যাশনাল জিওগ্রাফিক নিউজ।