হাঁটি হাঁটি পা পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাঁটি হাঁটি পা পা, যেথায় খুশি সেথায় যায়।’ আর যাবেই বা না কেন? ছোট্টমণি তো হাঁটতে শিখেছে। নরম ছোট ছোট পা ফেলে হেঁটেই চলেছে। তাই তো ছোট্ট সোনাদের হাঁটতে আর নেই মানা। তবে হাঁটা শেখার আগের পর্যায় হলো হামাগুড়ি দেওয়া। শিশু হামাগুড়ি দেওয়া শিখলে দুরন্তপনা যেন বেড়ে যায়। বারবার ছুটে যেতে চায়। শিশু যখন হামাগুড়ি দেয়, তখন কিছু সতর্কতা অবলম্বন করার কথা বলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশুবর্ধন ও পরিচর্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান মোরশেদা বেগম। তিনি বলেন, সাধারণত একটা শিশু ছয়-সাত মাস বয়সে হামাগুড়ি দেয়। এ সময়ে যেহেতু শিশুর পায়ে ভর দিয়ে দাঁড়ানোর মতো সামর্থ্য থাকে না, তাই দুই হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে চলে। এ সময় নাজুক চামড়ার হাঁটু যেন ক্ষত না হয়, তাই শিশুকে পরিয়ে দেওয়া যেতে পারে ফুলপ্যান্ট। যেখানে শিশু হামাগুড়ি দেবে, সেই জায়গাটা হবে পরিচ্ছন্ন। হামাগুড়ি দেওয়ার সময় হাতের কাছের খেলনার কিছু থাকলে অবশ্যই তা পরিষ্কার করে দিতে হবে। নয়তো শিশু তা মুখে দিয়ে পেটের অসুখ বাধিয়ে ফেলতে পারে।হামাগুড়ি দেওয়ার পরের পর্যায় হলো হাঁটা। হাঁটতে গিয়ে শিশু বারবার পড়ে গিয়ে ব্যথা পায়। তাতে কী? পড়ে গিয়েও ক্লান্ত হওয়ার জো নেই। পড়ে গিয়ে ব্যথা পাচ্ছে আবার একটু দাঁড়িয়ে হাঁটতে শুরু করছে। শিশু হাঁটতে শুরু করলে বাবা-মায়ের উ ৎ সাহের সীমা থাকে না। তবে শিশু দেরিতে হাঁটলে বাবা-মা সবচেয়ে বেশি উদ্বিগ্ন হন। শিশু হাঁটা শেখার সময়ে বাবা-মায়ের সচেতনতা সম্পর্কে বলেছেন বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা বেগম। তিনি বলেন, শিশু হাঁটবে, এটা তার সহজাত প্রবৃত্তি। সাধারণত একটা সুস্থ শিশু ১০-১১ মাস বয়সে কিছু ধরে দাঁড়াতে শেখে। এক বছর বয়সে এক পা দুই পা ফেলে হাঁটে। দুই বছর বয়সে সিঁড়ি ভাঙতে শেখে। আর শিশু হাঁটা শেখার শুরুর দিকে মা-বাবার উচিত যতটা সম্ভব শিশুকে হাঁটতে সাহায্য করা। শিশুর হাঁটা শেখা শুরুর সময়ে বাবা-মা উ ৎ সাহ দেবেন। কখনো ছড়া কেটে, কখনো বা শিশুর হাতে আঙুল ঢুকিয়ে হাঁটাতে হবে। অনেক মা-বাবা মনে করেন শিশুকে ওয়াকারে বসিয়ে দিলে দ্রুত হাঁটা শেখে। কিন্তু তাহমিনা বেগম জোরালোভাবে বলেন, কখনোই শিশুকে ওয়াকারে হাঁটতে দেওয়া উচিত নয়। ওয়াকারে বসিয়ে দেওয়া মানে শিশুর হাঁটার সহজাত প্রবৃত্তিকে নষ্ট করে দেওয়া। আবার দরজা খোলা থাকলে শিশু ওয়াকার নিয়ে পড়ে দুর্ঘটনা ঘটাতে পারে। তাই শিশুকে সহজাত উপায়ে হাঁটতে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।অনেক শিশুই দেরিতে হাঁটে। এতে মা-বাবা চিন্তিত হন। তাহমিনা বেগম বলেন, বংশগত কারণেও শিশু দেরিতে হাঁটে। তবে শিশুর বয়স দুই বছরের বেশি হলেও হাঁটতে না পারলে চিকি ৎ সকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।