হাঁস-বাঁশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: হাঁস একটি বড় (প্রায় আড়াই কেজি ওজনের ) কচি বাঁশ কুচি ২৫০ গ্রাম, টমেটো বড় তিনটা, পেঁয়াজ কুচানো তিনটা, আদাবাটা তিন টেবিল-চামচ, রসুনবাটা ২ টেবিল-চামচ, জিরাগুঁড়া পরিমাণমতো, গরম মসলা পরিমাণমতো, হলুদ পরিমাণমতো, মরিচ পরিমাণমতো, কাঁচা মরিচ ১০টা, পাঁচফোড়ন পরিমাণমতো, লবণ পরিমাণমতো, অল্প সরিষা বাটা এবং অল্প পরিমাণে বাদামবাটা এবং তেল ২৫০ গ্রাম।প্রণালি: কড়াইতে তেল গরম করুন। এবার গরম তেলে কুচানো পেঁয়াজ ছেড়ে দিন। পেঁয়াজ একটু নরম হলে আদা, রসুন, বাদাম ও সরিষা ঢেলে দিয়ে আবার নাড়তে থাকুন। তারপর একটু ভাজা ভাজা হলে হলুদ, মরিচ, জিরা, গরম মসলা দিয়ে কষিয়ে নিন। এবার কড়াইতে অল্প পরিমাণে পানি দিয়ে চামড়া ছাড়ানো হাঁসের মাংস ছোট ছোট টুকরা করে কড়াইতে ঢেলে দিন। মাংস সেদ্ধ হলে কাঁচা মরিচ ও বাঁশকুচি ঢেলে দিয়ে কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ রাখার পর পাঁচফোড়ন ও এক টেবিল-চামচ গুঁড়া দুধ পানিতে মিশিয়ে কড়াইতে ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। হয়ে গেল বাঁশ-হাঁস রান্না। এবার গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশনা।