প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ সম্পাদক, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ হাইকোর্টের নির্দেশে জনগণ খুশি। কারণ এতে জনমতের প্রতিফলন ঘটেছে। কিন্তু আদালতের নির্দেশের এক বছরেও তার বাস্তবায়ন না হওয়ায় নাগরিক সমাজ ক্ষুব্ধ। প্রভাবশালী ব্যক্তিরা এখনো আদালতের নির্দেশ অমান্য করে সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে এবং ঝাউবাগান দখল করে স্থাপনা তৈরি করছেন। আর এসব উচ্ছেদে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এটাও এক ধরনের আদালত অবমাননার শামিল।