হাইদগাঁও শাহ জব্বারিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়ার হাইদগাঁও ইউনিয়নে ১৩ জানুয়ারি শাহ জব্বারিয়া স্মৃতি সংঘের নতুন কার্যালয় উদ্বোধন ও নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ওই দিন বিকেলে উত্তর হাইদগাঁও গ্রামে সর্দার ভিলা ভবনে নতুন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ হাইদগাঁও-কেলিশহর শাখার সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দীন।
সভায় আবু তাহেরকে সভাপতি, মোহাম্মদ পারভেজ হোসেনকে কার্যকরী সভাপতি, মোহাম্মদ হাসানকে সহসভাপতি, মোহাম্মদ তৌহিদকে সাধারণ সম্পাদক, রমজান আলীকে সাংগঠনিক সম্পাদক ও রিয়াজুল ইসলামকে অর্থ সম্পাদক করে শাহ জব্বারিয়া স্মৃতি সংঘের ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।