হাকিম-রকিমা উচ্চবিদ্যালয়ের ২০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষের ভেতরে যে সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা লুকিয়ে থাকে, তা শক্তিতে রূপান্তরের মাধ্যম হচ্ছে শিক্ষা। সেই শিক্ষার আলোয় সমাজকে আলোকিত করতে এমন অনগ্রসর এলাকায় যিনি এ উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তাঁর কাছে সবাই কৃতজ্ঞ থাকবে।’কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চবিদ্যালয়ের ২০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।গত ২৮ এপ্রিল দুপুরে ‘বর্ষপূর্তির আনন্দ ছড়িয়ে পড়ুক সবার প্রাণে’ স্লোগানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা এ উৎসবের আয়োজন করেন।উদ্যাপন পরিষদের সভাপতি মো. তাজউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক সাইমুম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, ড. সৌরেন বিশ্বাস, ড. মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ সোহেল, নুরুল হক, হানিফ মিয়া, শামসুল আলম, কিশোর বড়ুয়া ও শহীদুল্লাহ সিকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কামাল হোসেন ও মোস্তফা কামাল। দিনব্যাপী এ অনুষ্ঠানের শেষে ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়।