প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবুয়া হাছানখীল সমাজকল্যাণ সমিতির উদ্যোগে বিনা মূল্যে খতনা কর্মসূচি গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কর্মকর্তা মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল।
বিশেষ অতিথি ছিলেন বি এস আর এম স্টিলসের কর্মকর্তা আলী মাহবুব হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী শাহাদাৎ উল্লাহ, দিদারুল আলম, কাজী শাহাবুদ্দীন, মো. খোরশেদুল আলম চৌধুরী, মো. আনোয়ারুল আলম চৌধুরী, মো. ওসমান, মো. জয়নাল, নাজমুল হোসাইন, আব্দুল হাকিম, মো. মমতাজ উদ্দিন, মো ইব্রাহিম প্রমুখ। খতনায় অংশ নেওয়া ১৮ জন ছেলেকে প্রয়োজনীয় ওষুধ ও কাপড় দেওয়া হয়। বিজ্ঞপ্তি