হাজারো শ্রোতার ঢলে মুখরিত জাগরণের গানের মহা উৎসব
বাংলালিংকের আয়োজনে ঢাকার বীরশ্রেষ্ঠ সিপাহি মো: মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ‘জাগরণের গান মহা উৎসব’। এ আয়োজনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন্স ইরাম ইকবালগত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আপনাদের আয়োজনে যে কনসার্টটি হয়েছিল, সে সম্পর্কে কিছু বলেন।১২ ডিসেম্বর জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের উদ্যোগে ৭১টি গান নিয়ে ছয়টি সিডিতে প্রকাশ হয় ‘জাগরণের গান’। গণসংগ্রামের এই গানের সংকলন প্রকাশে সহযোগিতা করেছে বাংলালিংক। তারপর গত তিন মাসব্যাপী আমাদের সহযোগীতায় প্রথম আলো বন্ধুসভার আয়োজনে দেশব্যাপী ১৪টি কনসার্ট হয়েছে। এ ছাড়া আমরা এই ‘জাগরণের গান’ কে প্রচারণার উদ্দেশ্যে দেশব্যাপি ক্যারাভান কর্মসূচি পালন করেছি। গানের সুরে বাংলাদেশের বৈপ্লবিক ঐতিহ্যকে উপস্থাপনের উদ্দেশ্যে গত ২৬ মার্চ, ২০১০ জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্র এবং দেশসেরা ব্যান্ড দলগুলোর পরিবেশনায় বাংলালিংক কমলাপুর স্টেডিয়ামে আয়োজন করেছিল ‘জাগরণের গান’-এর মহা উৎসব। দেশের নতুন প্রজন্মকে বাঙালির শত বছরের গণসংগীতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ‘জাগরণের গানের মহা উৎসব’ আয়োজনে উদ্যোগী হয়েছে বাংলালিংক। এই কনসার্ট নিয়ে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এত সারা পেয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের এই ধরনের উদ্যোগ তখনি সার্থক হবে যখন দেখব ‘জাগরণের গানের মহাউৎসব’-এ হাজারো শ্রোতার ঢল।মহা উৎসবে কারা গান করছিলেন? বাংলালিংক আয়োজিত জাগরণের গানের মহা উৎসবে দেশের শীর্ষ ব্যান্ডগুলো এবং জাগরণ চর্চা ও গবেষণা কেন্দ্রের পরিবেশনায় কালজয়ী গণসঙ্গীত আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্যকে তুলে ধরা হয়। জাগরণের গান এর মহা উৎসবটি কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণাকেন্দ্রের খ্যাতিমান শিল্পীরা ছাড়াও সংগীত পরিবেশন করেন শিল্পী আজম খান, হায়দার হোসেন, মাকসুদ এবং ঢাকা, ওয়ারফেজ, মাইলস এবং এলআরবি। বাংলালিংক জাগরণী সংগীত এবং দেশে সেরা ব্যান্ড শিল্পীদের প্রেরণামূলক ও দেশাত্মবোধক গানের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নিয়েছে।গত তিন মাস আপনারা যে প্রচার কর্মসূচি করেছেন তা থেকে প্রাপ্তি কী?আপনারা জানেন, বাংলালিংক চার বছর ধরে দেশীয় ঐতিহ্য সংরক্ষণে নানা কার্যক্রম সম্পন্ন করেছে। নতুন প্রজন্মের জন্য এটা জরুরি। এর মধ্যে মধুমেলা, বসন্ত উৎসব, শাহ আবদুল করিম লোকজ উৎসব, জব্বারের বলী খেলা আয়োজনে আমরা পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করছি। আমাদের অংশগ্রহণের পর থেকে এ আয়োজনগুলো এখন অনেক বেশি আলোচিত হচ্ছে। দেশের আঞ্চলিক ঐতিহ্যগুলো সম্পর্কেও সবার, বিশেষ করে নতুন প্রজন্মের জ্ঞান বাড়ছে। এখানেই আমরা দিনবদলটা দেখছি। সাক্ষাৎকার গ্রহণ: বাদল খান