হাজেরা তজু ডিগ্রি কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা অনুষ্ঠান
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সরাসরি মুক্তিযুদ্ধের কথা শুনলেন হাজেরা তজু ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধা সংসদের সহায়তায় চট্টগ্রাম জেলা প্রশাসন ৬ ডিসেম্বর মঙ্গলবার কলেজ মিলনায়তনে স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করে। অধ্যক্ষÿ মোহাম্মদ দবির উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
জেলা প্রশাসক বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এই গৌরবের ইতিহাস তাদের জানা দরকার। এটি আমাদের প্রেরণা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন। তিনি মুক্তিযুদ্ধের পটভূমি, অসহযোগ আন্দোলন, সাতই মার্চের ভাষণ, সোয়াত জাহাজে অস্ত্র খালাসে বাধা, মেজর জিয়াকে আগ্রাবাদে জনতার বাধা দেওয়া, কালুরঘাট বেতারে স্বাধীনতার ঘোষণা প্রচার, শুভপুর ব্রিজ ধ্বংস করাসহ বিভিন্ন ঘটনা তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার এ কে এম সরোয়ার কামাল, অধ্যাপক ফাউজুল কবির, মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, অধ্যাপক এস এম আইয়ুব, এম এ সবুর ও ছাত্র মোসাদ্দেকুল ইসলাম। বিজ্ঞপ্তি।