হাটখোলার তঁ'শা উৎসব ১৪ ও ১৫ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হাটখোলার উদ্যোগে ‘তঁ’শা-১৪২২’ শীর্ষক উৎসব আগামী ১৪ ও ১৫ মে অনুষ্ঠিত হবে। বাংলার প্রকৃত অবয়ব, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক পরিচয় উপস্থাপন করতেই এই উৎসবের আয়োজন। ২৪ ও ২৫ এপ্রিল এই উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সিটি করপোরেশন নির্বাচনের কারণে এই সময়সূচি পেছাল।
১৪ মে বিকেল তিনটায় শিক্ষা ও ফোকলোর শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই উৎসব শুরু হবে। প্রথম দিন থাকবে চট্টগ্রামের সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠান, পুঁথিপাঠ, কবিগান, আঞ্চলিক গান ও লোকনৃত্য। সমাপনী দিনের কর্মসূচি শুরু হবে ১৫ মে সকাল ১০টায়। দিনব্যাপী কর্মসূচিতে চট্টগ্রামের লোকশিল্প ও ভাষা, মধ্যযুগের পুঁথি সংগ্রহ প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি থাকবে পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান, আঞ্চলিক ও মাইজভান্ডারি গানের কর্মসূচিও। বিজ্ঞপ্তি।