হাটখোলায় স্বরচিত কবিতার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঙ্ক্তিমালা ও হাটখোলার যৌথ আয়োজনে ১৮ ডিসেম্বর সন্ধ্যায় কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। নগরের সার্সন রোডে অবস্থিত হাটখোলা গ্যালারিতে এই আসরে কবিতাপাঠ করেন বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, রাশেদ রউফ, কামরুল হাসান বাদল, জিন্নাহ চৌধুরী, অনুপম অপরাজিতা ও ফরিদা ইয়াসমিন। কবিরা প্রত্যেকেই স্বকণ্ঠে নিজেদের পাঁচ-ছয়টি কবিতা পাঠ করেন। মিলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আকতার হোসাইন এবং ইউসুফ মুহাম্মদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবিতা প্রাণের বিষয়। প্রাণ যত উষ্ণ ও আবেগময় হয়, কবিতা তত বেশি প্রাণময় হয়ে ওঠে। কবিতার জন্য সবচেয়ে বেশি যে জিনিস দরকার, তা হলো অনুপ্রেরণা।
অনুষ্ঠানে উপস্থিত শুক্লা ইফতেখার, শওকত হোসেন, কামরুন নাহার, ভাগ্যধন বড়ুয়া, মানজুর মুহাম্মদ, মনিরুল মনির, মুহাম্মদ আমানুল্লাহ, বিকিরণ বড়ুয়া, ফারহানা আনন্দময়ী। বিজ্ঞপ্তি।