হাটহাজারী কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম গঠনের লক্ষ্যে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারী কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম গঠনের লক্ষ্যে আলোচনা সভা ৭ মে মেহেদীবাগে কলেজের এক প্রাক্তন ছাত্রের বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. নাসির উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন, গাজী হাফিজুর রহমান, মো. শামীম, রাশেদুল ইসলাম, মো. মহসিন তালুকদার, মোজাম্মেল হক চৌধুরী, নুরুল আলম, ইফতেখার উদ্দিন মো. আলমগীর, শামীমা আকতার, রেহেনা চৌধুরী, খুরশিদ সুলতানা প্রমুখ।
১৭ মে ফোরাম গঠনের চূড়ান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে কদম মোবারক এতিমখানা মার্কেটস্থ বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেস কার্যালয়ে। বিস্তারিত জানতে যোগাযোগ লিয়াকত হোসেন (০১৮১৯১০৮০৪১), গাজী হাফিজুর রহমান (০১৮২৯৩৩০৫৬০) ও রেহেনা চৌধুরী (০১৭৩২৬০৬৩২)। বিজ্ঞপ্তি।