হাটহাজারী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারী উপজেলার আওতাধীন সরকারি ও বেসরকারি ব্যাংকসমূহের নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে হাটহাজারী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন নামের একটি নতুন সংগঠন যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে ১৭ জুন উপজেলা সদরে অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক শাখায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সবার আলোচনার ভিত্তিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সৈয়দ কুতুবউদ্দিন আলমকে আহ্বায়ক, আল-আরাফা ইসলামি ব্যাংক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইসহাককে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়। বিজ্ঞপ্তি।