হাটহাজারী হর্টিকালচার সেন্টারের মাশরুম চাষ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারী হর্টিকালচার সেন্টারের উদ্যোগে তিন দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি শেষ হয়েছে। কর্মশালায় মাশরুম পরিচিতি, চাষঘর তৈরি, চাষের প্রয়োজনীয়তা, আন্তপরিচর্যা, ওষুধি গুণাগুণ ও রন্ধনপ্রণালি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক জিএসএম আলম, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মনসুর আহমেদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবিদ হোসেন, আনিসুর রহমান, জিন কান্তি বড়ুয়া, নাসির উদ্দিন, দিদারুল আলম, ফরহাদ হোসাইন চৌধুরী প্রমুখ। কর্মশালায় ১৮০ জন চাষি অংশ নেন। বিজ্ঞপ্তি।