প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারীর পশ্চিম ধলই অখণ্ড মণ্ডলীর উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৫ ও ৬ মার্চ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব উৎসব উদ্যাপিত হয়েছে। কাটিরহাট উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মিহির কান্তি শীলের সভাপতিত্বে ও অজয় শীলের সঞ্চালনায় উৎসবে বক্তব্য দেন জিনবোধি ভিক্ষু, মৃদুল কান্তি দে, মৃণাল কান্তি মহাজন, টিটু কুমার নাথ, অভি দাশ, তিথি দাশ প্রমুখ।
উৎসবে বক্তারা বলেন, সমাজে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের এই যুগে স্বামী স্বরূপানন্দের উদ্ভাবিত চরিত্র গঠন আন্দোলনই জাতির ধ্বংস নিবারণের একমাত্র উপায়।
দুই দিনব্যাপী এ উৎসবে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী পাঠ, বাণী লিখন ও আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালিত হয়। বিজ্ঞপ্তি