হাটহাজারীতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকিরের ওপর হামলার প্রতিবাদে পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে গত ৩০ অক্টোবর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর কাচারি সড়কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসমাইল। সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভপতি ম. জসীম উদ্দীন।
প্রধান অতিথি বলেন, হামলা ও হুমকি-ধমকি দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকদের দমানো যাবে না। তারা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দিদারুল আলম, নুরুল আলম, সোলায়মান সওদাগর, মাসুদুর রহমান, রেজাউল আমিন, মো. সেকান্দর তুহিন, নাজিম উদ্দীন, হাবিবুর রহমার, সৈয়দ নুরুল আলম, মো. লোকমান, নুরুল আবসার, আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ্য, ১৮ দলের ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের পর আওয়ামী লীগের নেতা এইচ এম জাকির বাড়ি ফেরার পথে মীরেরহাট এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন।