হাটহাজারীতে কনফিডেন্স সিমেন্টের সম্মেলন
দেশের সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিডেটের ‘টেকসই ও নিরাপদ নির্মাণ’ শীর্ষক সম্মেলন ৪ জুন হাটহাজারীতে এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। স্থানীয় ডিলার, রিটেইলার ও নির্মাণ সহযোগীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্টের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কামরুল হোসাইন। সম্মেলনে সূচনা বক্তব্য দেন কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার মিরাজুর রহমান। কোম্পানির জ্যেষ্ঠ নির্বাহী পীযুষ বড়ুয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন হাটহাজারী অঞ্চলের ডিলার মেসার্স কামাল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. কামাল।
কামরুল হোসাইন বলেন, ২২ বছরের ব্যবসায়িক পরিক্রমায় কনফিডেন্স সিমেন্ট চট্টগ্রামের বৃহৎ ও খ্যাতনামা স্থাপনায় আস্থার সঙ্গে অংশীদারত্ব করে আসছে। পরিবেশের বিপর্যয় রোধে অবকাঠামো উন্নয়নে টেকসই ও গুণগতমান সম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহারে সচেষ্ট হতে আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি।