হাটহাজারীতে কাশেমের ওপর হামলাকারীরা গ্রেপ্তার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন কোম্পানি গ্রামীণফোনের পরিবেশক আবুল কাশেম খানের ওপর হামলার ঘটনার তিন সপ্তাহ পরও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। কাশেমের পারিবারিক সূত্র জানায়, হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় তারা এখন পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে। অভিযোগ রয়েছে, ৩১ জুলাই ভোরে নামাজ পড়ে কাশেম তাঁর বাবার কবর জিয়ারত করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা করা হয়। আহত কাশেম খানের মেয়ে সাফায়েত সুলতানা বলেন, আসামিরা ঘুরে বেড়াচ্ছে। হুমকিও দিচ্ছে। গ্রেপ্তার না হলে তারা আবার অঘটন ঘটাতে পারে।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। পুলিশ ভিন্ন এক তথ্যের ভিত্তিতে মামলাটি তদন্ত করছিল। আসলে ওই তথ্যটি ভুল ছিল। এখন তদন্ত সঠিকভাবে হচ্ছে।’