বেসরকারি সংস্থা ঘাসফুলের উদ্যোগে গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারীর মেখল ইউনিয়নের নগেন্দ্রনাথ মহাজন উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী বিনা মূল্যে ব্লাড গ্রুপিং এবং স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহযোগিতা করে উন্নয়ন সংস্থা পিকেএসএফ। এ ছাড়া ক্যাম্পে চিকিৎসা সহযোগিতা দিয়েছেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট, চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের চিকিৎসক দল এবং মা, শিশু এবং ডায়াবেটিকস রোগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
স্বাস্থ্য ক্যাম্পে শিক্ষার্থীসহ মেখল ইউনিয়নের ১ হাজার ২৩৭ জন রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ক্যাম্পটির উদ্বোধন করেন মেখল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে অন্যােন্যর মধ্যে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের সদস্য দিলুয়ারা বেগম ও সাজুরা বেগম, নগেন্দ্রনাথ মহাজন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ কুমার নাথ ও ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. নাছির উদ্দিন। বিজ্ঞপ্তি।