হাটহাজারীতে জন্মাষ্টমী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্যাপিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। গত ২৫ আগস্ট উপজেলার সীতা কালীমন্দির প্রাঙ্গণে দিনব্যাপী উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গনি চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নেওয়ার আহ্বান জানান।
মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় তপন পালের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্ম পরিষদের সভাপতি অধ্যাপক তাপসী ঘোষ রায়। বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক শিপক কৃষ্ণ দেব নাথ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আদিত্য নন্দী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর, শিক্ষক নেতা রনজিৎ কুমার নাথ ও শিমুল মহাজন।
বক্তারা বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা সন্ত্রাস, জঙ্গিবাদ চায় না। সমাজে অশান্তি দূর করতে শ্রীকৃষ্ণসহ বিভিন্ন ধর্মের মনীষীদের দেখানো পথ অনুসরণ করতে হবে।’ বিজ্ঞপ্তি