হাটহাজারীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে।

এ উপলক্ষে গত বুধবার সকালে হাটহাজারী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ ও গীতা পরিষদের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতন ধর্ম পরিষদের সভাপতি তাপসী ঘোষ রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইসমাইল, উত্তর জেলা পূজা উদ্যাপন পরিষদ নেতা অমৃত লাল দে, রণজিৎ নাথ, পূজা পরিষদ নেতা শিমুল মহাজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের শিক্ষক শিপক নাথ, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন বি কে সরকার । বিজ্ঞপ্তি