হাটহাজারীতে জন্মাষ্টমী উৎসব
পূজা উদ্যাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে ৫ সেপ্টেম্বর স্থানীয় রক্ষাকালী মায়ের মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
উৎসব কমিটির আহ্বায়ক দুলাল চন্দ্র দের সভাপতিত্বে ও সচিব লিটন ভট্টাচার্যের পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি নারায়ণ চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য নিতাই প্রসাদ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসাইন, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালিত, হাটহাজারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলী আজম ও হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব বড়ুয়া।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বাংলাদেশ। আমাদের দেশে সব ধর্মের মানুষই সারা বছর বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারে।’ বিজ্ঞপ্তি