হাটহাজারীতে ডায়মন্ড সিমেন্টের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়মন্ড সিমেন্টের উদ্যোগে হাটহাজারী ও রাউজানের সিমেন্ট ব্যবসায়ী, ব্যবহারকারী ও নির্মাণশিল্পীদের মিলনমেলা সমপ্রতি হাটহাজারী সদরে একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) অনুষ্ঠিত হয়। ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, এলিট ল্যান্ড লিমিটেডের চেয়ারম্যান মাসুম চৌধুরী ও প্রকৌশলী নুরুল ইসলাম ।অন্যান্যের মধ্যে ডায়মন্ড সিমেন্টের উপমহাব্যবস্থাপক (অর্থ) এ বি এম কামাল উদ্দিন, উপমহাব্যবস্থাপক (বিপণন) সাইদ আহমেদ, ব্যবস্থাপক (মার্কেটিং) আবদুর রহিম, সহকারী ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, বিপণন কর্মকর্তা কামালউদ্দিন রাশেদ ও ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষপর্বে সেরা বিক্রেতা এবং নির্মাণশিল্পীদের পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।